মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেফতার ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ঈশ্বরগঞ্জে ৬০০ বস্তা সার অবৈধ মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিউজিল্যান্ডের কাজিপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাঝে  পোশাক ও সরঞ্জাম বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বক্স অফিসে ঝড় তুলল ‘ডায়েস ইরায়ে’

অনলাইন ডেস্ক: / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বক্স অফিসে ঝড় তুলেছে মালয়ালম সিনেমা ‘ডায়েস ইরায়ে’। মুক্তির এক সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছে ছবিটি।

প্রণব মোহনলাল এখন মালয়ালম সিনেমার নতুন মুখ। বাবা সুপারস্টার মোহনলালের পর পরপর তিনটি ছবিতে ৫০ কোটির ক্লাবে জায়গা করে নেওয়া দ্বিতীয় অভিনেতা তিনি।

এক্সে খবরটি শেয়ার করে ছবিতে লগ্নিকারীরা লিখেছেন, আমাদের ছবিটির বৈশ্বিক আয় ৫০ কোটি রুপি পূর্ণ হলো।

রাহুল সদাশিবন পরিচালিত মনস্তাত্ত্বিক হরর থ্রিলার ‘ডায়েস ইরায়ে’। এতে প্রণব অভিনয় করেছেন রোহান নামে এক তরুণ স্থপতির চরিত্রে, যে নিজের বাড়িতে এক অজানা অতিপ্রাকৃত উপস্থিতি অনুভব করতে শুরু করেন। রহস্যের জাল ছিন্ন করতে গিয়ে তিনি আবিষ্কার করেন এমন কিছু সত্য, যা তার অতীত ও বর্তমানের সঙ্গে ভয়ানকভাবে জড়িত।

এতে আরও অভিনয় করেছেন জয়া কুরূপ ও জিবিন গোপীনাথ। গত ৩১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ছবিটি সমানতালে দর্শক–সমালোচকদের প্রশংসা পাচ্ছে।

প্রণবের সাম্প্রতিক সাফল্য প্রমাণ করছে—তিনি কেবল সুপারস্টার মোহনলালের ছেলে নন, বরং নিজেই এক তারকা হয়ে উঠছেন। এর আগে তার ‘হৃদয়ম’ ও ‘বর্ষঙ্গলক্কু শেশম’ ছবি দুটি ৫০ কোটি রুপি আয় করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর