বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে বিতর্ক পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা আজ এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থী মরদেহ শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানের কিনজা হাশমী! জাতীয় সংবিধান দিবস আজ দ্রুত এগোনোর প্রতিযোগিতায় নিরাপত্তা উপেক্ষা, ওপেনএআইকে নিয়ে নতুন উদ্বেগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে এবার সিরাজগঞ্জেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।


এইচএসসি পরীক্ষা পরিচালনায় অব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়া এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার দুপুরে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে জড়ো হন।


এ সময় তারা দফা এক, দাবি এক-শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে শিক্ষার্থীরা শহরের ব্যস্ততম বাজার স্টেশন সড়কে কিছু সময় অবস্থান কর্মসূচি পালন করলে যান চলাচল ব্যাহত হয় এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়।


আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তার পদত্যাগের পাশাপাশি এইচএসসি পরীক্ষার রুটিন প্রণয়ন ও প্রশ্নপদ্ধতিতে কার্যকর সংস্কারের দাবি জানান তারা।


পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। তবে কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর