মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া ফোনের ডেটা সেভ রাখতেও গুগলে জায়গা লাগবে, আসছে নতুন নিয়ম মাটির নিচে আল্লাহর সৃষ্টির বিস্ময় ৯৯ হাজার শিক্ষার্থী পাচ্ছে পাটের ব্যাগ: প্রাথমিক দিয়ে শুরু, লক্ষ্য দেশব্যাপী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’ ফাইনাল শেষে মারামারি ও অবজ্ঞা, আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামল ফিফা মাদকবিরোধী সফল অভিযানে পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৮ শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হচ্ছে: আমিনুল হক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কালকিনিতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

অনলাইন ডেস্ক: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুলতান সরদার (৬৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবেদা বেগমের (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। পুলিশ ধারণা করছে, সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

পরে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কালকিনি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর