মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাত্রাবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬



রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদ আলমকে (৩০) গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (২০ জুলাই) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রবিবার (১৯ জুলাই) সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল ওয়ারী বিভাগ বিশেষ অভিযানের সময় যাত্রাবাড়ী গোলচত্বর থেকে রাত ৯টা ৫৫ মিনিটে খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ঢাকা রেলওয়ে থানার এস জিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি তিনি। গ্রেফতারের পর খোরশেদ আলমকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর