মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
শান্তি ও যুদ্ধকালীন দায়িত্বে আনসার-ভিডিপির সক্ষমতা তুলে ধরলেন মহাপরিচালক সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ মাংস ব্যবসায়ী আটক লাইভ কনসার্টে হেনস্তার শিকার গায়িকা, নেটপাড়ায় নিন্দার ঝড় লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ জরুরি নির্দেশনা সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক কিশোরগঞ্জের বড়ভিটা স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা, তদন্ত কমিটি গঠন মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬



ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে,মোহাম্মদপুরে ১৫ জন,আদাবরে ৯ জন, শেরেবাংলা নগরে ১০ জন,তেজগাঁও থানা ১০ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন ও হাতিরঝিল থানায় ৯ জনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রুমন মিয়া (৩৬),বশির মোল্লা ওরফে মো. ওয়াসি আলম (৫৫),মো. কোরবান আলী ( বয়স উল্লেখ নাই), ইকরাম ওরফে তোতা মিয়া (বয়স উল্লেখ নাই),মো. সুজন হোসেন মৃধা (বয়স উল্লেখ নাই),মো. টিপু সুলতান (বয়স উল্লেখ নাই),রাসেল বাবু (৩৮), মো. আলমগীর (৩০),আল মামুন (৩৫), আসিফ আজিম (৩৮),মো. হাসিব মিয়া (২৭), মো. সুমন (২৩),মো. হাসান (৩০),নুর আলম (৩৮) ও মো. সাইফুল ইসলাম (৩০)।

আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইয়াছিন (২৫),মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮),মো. আশিক হোসেন (২৫),মো. শহিদুল ইসলাম (৪৫),মো. সাব্বির হোসেন (১৮),মো. ইসমাইল হোসেন (৩২), মো. রাকিব গাজী (১৮),মো. সাব্বির হোসেন (২৫),মো. মিজানুর রহমান রাকিব (১৮) ও
মো. লুৎফর রহমান (৪৭)।

শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জয়নাল (৪০), মো. শাহিন মিয়া (৩৫),মো. রবিউল আওয়াল ওরফে রবি (২৬),মো. সুজন সিকদার (২৮),
মো. সাফিদ (২৬),মো. শামীম (২৯),মো. মিলন (২৯),নিজাম উদ্দিন ওরফে সেন্টু (৪০), মো. হাফিজুল ইসলাম (২৬) ও মো. রায়হান ইসলাম (১৮)।

তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রফিকুল ইসলাম (৩২),মো. রকি (২৫),মো. রবিউল ইসলাম (২২),মো. কামাল বিশ্বাস (৩০),মো. সজীব বিশ্বাস (২৪), মো. সাকিবুর রহমান ওরফে সোহান খান (৩০),মো. রুবেল ওরফে হাড্ডি রুবেল (৩৩) ও
মো. শাহাদাৎ হোসেন সোহান (৩৮)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শরিফ (২২),দীলিপ চন্দ্র দাস (৩০),মো. মোরশেদ (৩০),মিস্টার ওরফে পাগলা (৫০) ও মো. হানিফ (২৩)।

হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-রাজীব (২৮),মো. সাদ্দাম খান মীম (৩৩),
রিফাত সুলতানা অনি (৩৩),মো. মিঠু মিয়া (৪২),মো. ইসলাম (৩৫),মো. শফিকুল ইসলাম (৩৮),মো. রমজান আলী (২৯),মো. জাহিদুল ইসলাম (২৫) ও মো. সোহেলা রানা (৬৫)।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর