মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সোমবার দিল্লি যাচ্ছেন মমতা

অনলাইন ডেস্ক: / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট) কেলেঙ্কারি ও আন্দোলনরত আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে সোমবার (২৭ জুলাই) দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের তরুণদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে তিনি শুরু থেকেই তাদের পাশে রয়েছেন। এটি শুধু একটি পরীক্ষায় অনিয়মের প্রশ্ন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়।

তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপেরও সমালোচনা করেন। মমতার অভিযোগ, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে রাস্তায় নামা শিক্ষার্থীদের সঙ্গে কঠোর আচরণ করা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এছাড়া তিনি দাবি করেন, আন্দোলনস্থল ও আশপাশের এলাকায় যোগাযোগ ব্যবস্থা সীমিত করা হয়েছে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের ঘটনাও ঘটছে। এসব বিষয়ে তিনি কেন্দ্রের কাছে ব্যাখ্যা দাবি করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হলেও আলোচিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এখনো জনগণের কাছে সন্তোষজনক জবাব আসেনি। তিনি জানতে চান, এ ঘটনার প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনতে কেন এত বিলম্ব হচ্ছে।

দিল্লি সফরে তার বিরোধী রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি প্রকাশ করা হয়নি।

এদিকে, নিট ইস্যুকে কেন্দ্র করে শুক্রবার কলকাতার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আন্দোলনকারীরা পরীক্ষায় অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানান।

সূত্র : এবিপি আনন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর