শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ সৌদির প্রস্তাব ফিরিয়ে তুর্কি ক্লাবে যাচ্ছেন সালাহ পাইরেসিও থামাতে পারল না, বক্স অফিসে দুর্দান্ত শুরু থালাপতির শেষ সিনেমার উত্তরাঞ্চলসহ সারাদেশে সুষম উন্নয়ন করবে সরকার: বিদ্যুৎমন্ত্রী এনায়েতপুরে মানষিক ভারসাম্যহীন নারী নিখোঁজ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস আরএমপি কমিশনারের কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা কাজিপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সেলফি ভিডিও দিয়েও গুগল অ্যাকাউন্টে লগইন করা যাবে বিপুল পরিমাণ ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগ নেতা আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নরসিংদীতে ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

নরসিংদী প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
-ডা. ইসমাঈল আল রাজিব।

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, প্রায় তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। প্রায় নয় মাস আগে তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালের আরএমও ডা. ইসমাঈল আল রাজিব ইয়াবাসহ আটক হয়েছেন। পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা জানা যাবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, একজন চিকিৎসক মাদক সেবনের সঙ্গে জড়িত থাকলে তিনি সঠিকভাবে চিকিৎসাসেবা দিতে পারবেন না। এটি শুধু আইনের দৃষ্টিতে অপরাধ নয়, চিকিৎসা পেশার নিয়ম-শৃঙ্খলারও লঙ্ঘন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ডা. ইসমাঈল আল রাজিবকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর