রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিপুল পরিমাণ ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগ নেতা আটক

কক্সবাজার প্রতিনিধি : / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কক্সবাজারের ইনানীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা হাফিজ উল্লাহকে আটক করেছে কোস্ট গার্ড। আটক হাফেজ উল্লাহ (৬৫) টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

২০২৪ সালে ইয়াবাসহ ধরা পড়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানিয়েছেন, শুক্রবার (২৪ জুলাই) কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় হাফেজ উল্লাহকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর