বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে শতাধিক বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ‘কৃষ্ণ চূড়া মোড়’র যাত্রা শুরু মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ হৃদরোগ হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নিয়ে যাওয়ার সময় দালাল আটক খাবারের মান নিশ্চিত করতে সচিবালয় ক্যান্টিনে হঠাৎ পরিদর্শন মন্ত্রী আফরোজা খানমের রোগী বাগিয়ে নেওয়ার সময় প্রাইভেট ক্লিনিকের মালিকসহ আটক ২ বিশ্বকাপের খেলা ঘিরে সংঘর্ষে বাদশা হত্যা: অন্যতম অভিযুক্ত লেদু গ্রেফতার তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি মোংলায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার পলাতক আসামি আটক রাজশাহীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হৃদরোগ হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নিয়ে যাওয়ার সময় দালাল আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬



রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে আসা রোগীদের সহজে ডাক্তার দেখানো এবং স্বল্প খরচে চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগী বাগিয়ে নিয়ে যাওয়ার সময় লিটন মিয়া (৩৫) নামের এক চিহ্নিত দালালকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে রোগীদের প্রলোভন দেখিয়ে প্রতারণা করার সময় এই দালালকে হাতেনাতে আটক করে আনসারদের একটি বিশেষ টহল দল।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাকে শেরেবাংলা নগর থানা পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ক্যাম্প কমান্ডার পিসি মো. আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে হাসপাতালের জরুরি বিভাগে একদল দালাল চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের টার্গেট করে। তারা কম খরচে দ্রুত ডাক্তার দেখিয়ে দেওয়া এবং উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে রোগীদের অন্য জায়গায় ফুসলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

রোগীদের হয়রানি হতে দেখে তৎক্ষণাৎ টহলরত আনসার টিম অভিযান চালিয়ে চিহ্নিত দালাল মো. লিটন মিয়াকে (৩৫) হাতেনাতে আটক করে। আটককৃত দালালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আনসার ক্যাম্প হেফাজতে নেওয়া হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাদের সার্বিক নির্দেশনায় অভিযুক্ত দালালকে শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের সরকারি হাসপাতালসমূহে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর