মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ
নতুন বিতর্কের জন্ম দিল এআই টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা লাল-সবুজের সতীর্থ নয়, ইংল্যান্ডে এবার মুখোমুখি হামজা-ফারহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার হুইলচেয়ারেই কাটছে শৈশব: সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় শিশু তাসফিয়া বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা সন্ধ্যার মধ্যে ছয় জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা হোয়াটসঅ্যাপে আসছে ‘অফার অ্যান্ড আপডেটস’ ফোল্ডার, আলাদা থাকবে ব্যবসায়িক বার্তা ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগর উপকূল ও ক্রিমিয়ায় ছয়জন নিহত: রাশিয়া জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আজকের স্বর্ণের ভরি কত?

অনলাইন ডেস্ক: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
-প্রতীকী ছবি।

দেশের বাজারে সর্বশেষ শুক্রবার সকালে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। আজ মঙ্গলবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানোর হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর