বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চাঁদে বিধ্বস্ত হবে স্পেসএক্সের একটি রকেট

অনলাইন ডেস্ক: / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
-সংগৃহীত ছবি

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটের বড় অংশ নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে বিধ্বস্ত হতে যাচ্ছে। দুটি বাণিজ্যিক চন্দ্রযান উৎক্ষেপণের পর সূর্য ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে এটি গতিপথ পরিবর্তন করে চাঁদের দিকে ছুটে চলেছে।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং জ্যোতির্বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, ফ্যালকন-৯ রকেটের প্রায় চার হাজার কেজি ওজনের দ্বিতীয় অংশটি বুধবার ভোরে আইন্সটাইন ক্রেটারের কাছে আছড়ে পড়বে। প্রতি ঘণ্টায় প্রায় ৫,৪৩৬ মাইল বেগে হতে যাওয়া এই সাংঘর্ষিক আঘাতে পৃথিবীর ওপর কোনো বিপজ্জনক প্রভাব পড়বে না। তবে প্রচণ্ড এই ধাক্কায় চাঁদের মাটিতে ৬৫ থেকে ৯০ ফুট চওড়া একটি নতুন খাদের সৃষ্টি হবে বলে ধারণা করছেন তারা।

চাঁদের গায়ে কোনো কৃত্রিম বস্তুর সরাসরি আঘাতের এমন বিরল ঘটনা দেখার জন্য পৃথিবীর অনেক মহাকাশ গবেষক টেলিস্কোপ তাক করে প্রস্তুত রয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, এই সংঘর্ষের ফলে চাঁদের পৃষ্ঠ থেকে শিলা ও ধূলিকণা প্রায় ৫০০ মাইল দূরে ছিটকে পড়তে পারে।

বর্তমানে নাসা তাদের ঐতিহাসিক ‘আর্টেমিস’ প্রকল্পের মাধ্যমে চাঁদে নতুন করে মানুষ পাঠানো ও গবেষণা কেন্দ্র গড়ার প্রস্তুতি নিচ্ছে। সেখানে প্রতিরক্ষামূলক বায়ুমণ্ডল না থাকায় ভবিষ্যতে মহাকাশ বর্জ্য কীভাবে নভোচারী ও যন্ত্রপাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে, তা বুঝতে এই দুর্ঘটনা বড় ধরনের বৈজ্ঞানিক সহায়তা দেবে। তাই এই আঘাতের স্থান ও ধূলিকণার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে সুরক্ষাব্যবস্থা জোরদার করতে চান গবেষকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর