মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষার্থীদের বাড়িতে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের জুলাইয়ে বিজিবির অভিযানে ২০২ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ‘রেকি করে বাসাবাড়িতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-ককটেলসহ গ্রেফতার ৪’ কখনও মেজর, কখনও পুলিশ সুপার! চাকরিপ্রত্যাশীদের যেভাবে ফাঁদে ফেলতেন নুরুল তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১ গ্রেফতার, শীর্ষে মোহাম্মদপুর ঢাকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-প্রসাধনী জব্দ এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে তাড়াশ উপজেলার সেরা নুসাইবা হক ৯০.৬৭% পাশ, এসএসসিতে সিংড়া উপজেলা সেরা বিয়াম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের মোহে বড় ঝুঁকি নিচ্ছে ভারত? ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রকাশ রাজের নাম, অভিনেতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : / ৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। সোমবার রাতে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাতে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে বিশেষ অভিযান চালায়। অভিযানে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকা যাওয়ার সময় পাথর বোঝাই একটি ট্রাক থামানো হয়। তল্লাশি চালিয়ে পাথরের নীচে অভিনব উপায়ে লুকানো অবস্থায় ভারতীয় উন্নতমানের ১ হাজার ৯২৫ শাড়ী জব্দসহ ট্রাকটি  আটক করা হয়। আটককৃত ভারতীয় শাড়ী এবং ট্রাকের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭৫ হাজার ৫০০টাকা। আটককৃত ভারতীয় শাড়ী এবং ট্রাক আখাউড়া কাস্টমস কার্যালয়ে দেয়া হয়েছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ জানান, দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর