সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের  ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  খানসামায় ৩৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ, চারা ও সার বিতরণ ৫ দিনেও খোঁজ মেলেনি আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেফতার সিংড়ায় সড়ক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত তিন পরিবারের পাশে ইউএনও তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৫ মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার নারায়ণগঞ্জে অবৈধ মাটি উত্তোলনকালে ২ ড্রেজার ও বাল্কহেড জব্দ কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ল

অনলাইন ডেস্ক: / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
-সংগৃহীত ছবি।

জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, ‘যারা নির্বাচন করবেন তাঁদের এফিডেভিটের মাধ্যমে দেশি-বিদেশি উৎস থেকে যত আয় ও সম্পত্তি আছে, তার সব কিছুর বিবরণ দিতে হবে এবং তা অনলাইনে প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে। এমন বিধান যুক্ত করে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।’

অনুমোদিত খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকেও যুক্ত করা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। তিন বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না।

সংশোধিত আরপিওর নানা দিক তুলে ধরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘যদি নির্বাচনী জোট হয়, তাহলে জোটের অংশ হলেও দলের যে প্রতীক তা দিয়ে নির্বাচন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সংজ্ঞা, সেখানে সেনাবাহিনী, নৌ বাহিনী এবং বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সম্পর্কিত যেসব বিধান ছিল তা বিলুপ্ত করা হয়েছে। বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না, এটিও যুক্ত করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর