বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার নজরুল বর্ষ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জনকারী এনায়েতপুরের মাদ্রাসা ছাত্রীকে সংবর্ধনা ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কবে কোথায় পরীক্ষা? সিরাজগঞ্জে এসআরবির অভিযানে ৬ গরু চোর গ্রেফতার প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি নবম পে-স্কেলের আওতায় আসলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা লালবাগে ছাত্রলীগের সাবেক নেতা শিবলু গ্রেফতার তথ্য কমিশন শক্তিশালী হলে সরকার গণতন্ত্রের পথে হাঁটবে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির ইউএফও, ভিডিও ঘিরে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
-সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি মার্কিন সেনা ঘাঁটির কাছে আকাশে জেলিফিশের মতো দেখতে অদ্ভুত একটি উড়ন্ত বস্তু (ইউএফও) দেখা গেছে। সারা জেন অসবর্ন নামের এক নারী রংধনুর ছবি তোলার সময় ভাসমান ওই বস্তুটি দেখতে পান এবং এর ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ১৫ জুন রাত ১০টা ১৩ মিনিটের দিকে আলাস্কার অ্যাঙ্করেজ শহরে। সে সময় সেখানকার আকাশ বেশ উজ্জ্বল ছিল। সারা জেন জানান, তিনি রংধনুর ছবি তুলছিলেন। হঠাৎ তিনি দেখতে পান, জেলিফিশের মতো শুঁড়যুক্ত বিশাল ও অন্ধকার একটি বস্তু গাছের সারির ওপর দিয়ে উড়ছে। জায়গাটি জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন (জেবিইআর) নামের একটি মার্কিন সেনা ঘাঁটির কাছাকাছি বলে তিনি ধারণা করছেন।

অদ্ভুত এই বস্তুটিকে আকাশে ভাসতে দেখে সারা তাৎক্ষণিকভাবে তার স্বামী পিটকে ডেকে আনেন। এরপর তারা দুজনে মিলে দৃশ্যটি ভিডিও করেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, জেলিফিশের মতো দেখতে ইউএফওটি গাছের ওপর ভাসছে। এটি একপাশ থেকে অন্যপাশে ঘুরছিল এবং এর নিচের দিকে ঝুলে থাকা শুঁড়ের মতো অংশগুলো স্বাধীনভাবে নড়াচড়া করছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে সারা জেন বলেন, বস্তুটি প্রায় তিন মিনিট ধরে আকাশে ভাসমান ছিল। এরপর এটি যত দ্রুত এসেছিল, ঠিক তত দ্রুতই হঠাৎ করে উধাও হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর