রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেফতার ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ডিআইজির সিরাজগঞ্জ সফর: কমিউনিটি পুলিশিং সভা ও সদর থানা পরিদর্শন সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ কক্সবাজারে দুজন আটক মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১১২ গুলশানে ডিবির বিশেষ অভিযানে ২২ আসামি গ্রেফতার বাড়ির ছাদে:ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে খুন, হত্যার পর ওই বাসায় ইয়াবা সেবন ও গোসল করে খুনিরা রাগ থেকেই রোজগারের পথ: হাঁস পালন করে মাসে আয় ৩ লাখ টাকা সুন্দরবনে নৌকাডুবি হয়ে ভাসছিল মাঝিসহ ৯ জন পর্যটক ৯৯৯ ফোনকলে উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাউন্ট ফুজিতে ক্লান্ত ছোট ছেলেকে একা ফেলেই পাহাড়ে উঠতে ছুটলেন

অনলাইন ডেস্ক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
-সংগৃহীত ছবি

ছোট ছেলের বয়স মাত্র সাত বছর। পাহাড়ে উঠতে গিয়ে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু বাবার তো পাহাড় জয়ের নেশা! তাই ছোট ছেলেকে পাহাড়ের মাঝপথেই রেখে বড় ছেলেকে নিয়ে চূড়ার দিকে ছুটলেন তিনি।

ঘটনাটি জাপানের বিখ্যাত মাউন্ট ফুজির। বৃহস্পতিবার হাইকিং রুটে একা বসে থাকতে দেখে পুলিশ ওই শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। শনিবার শিজুওকা অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।

স্থানীয় এসবিএস টিভির খবর অনুযায়ী, ৬ হাজার ৫০০ ফুটের বেশি উচ্চতায় থাকা মাউন্ট ফুজির ষষ্ঠ স্টেশনে পৌঁছানোর পর ছেলেটি তার বাবাকে বলে যে সে খুব ক্লান্ত। ততক্ষণে তার বড় ভাই বেশ খানিকটা এগিয়ে গেছে। তখন বাবা ছোট ছেলেকে ‘এখানেই অপেক্ষা করো’ বলে বড় ছেলের পিছু নেন।

টিভি আসাহি জানিয়েছে, পাহাড়ি একটি কুঁড়েঘরের কর্মীরা ওই শিশুটিকে একা দেখে পুলিশকে খবর দেন। কর্মীরা জানান, শিশুটির পকেটে কোনো টাকা ছিল না। তার হাতে শুধু কিছু স্ন্যাকস এবং একটি কোমল পানীয় দিয়ে আট ঘণ্টা অপেক্ষা করতে বলা হয়েছিল।

খবর পেয়ে পুলিশ অষ্টম স্টেশনে থাকা বাবার সঙ্গে যোগাযোগ করে। পরে বাবা ফিরে এলে শিশুটিকে তার হাতে তুলে দেওয়া হয়। তবে ছোট একটি বাচ্চাকে এভাবে একা ফেলে যাওয়ায় পুলিশ ওই বাবাকে কড়া ভাষায় সতর্ক করেছে। ভুল বুঝতে পেরে ওই ব্যক্তি পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করেছেন, এমন কাজ করা তার মোটেও ঠিক হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর