রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ
বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে থানার মাহমুদপুর ইটভাটার পাশে একটি পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক (১২) উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের আবু বক্কারের ছেলে। সে চৈত্রহাটি নূরানী কওমিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার ১০ থেকে ১৫ জন ছাত্র ইটভাটার পাশে ফুটবল খেলা শেষে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সবাই পুকুর থেকে উঠে গেলেও ওমর ফারুক পানিতে থেকে যায়।
একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর