রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু
নিজস্ব প্রতিবেদকঃ
/ ৩
বার দেখা হয়েছে
আপডেট :
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন
-সংগৃহীত ছবি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান এবং সেবার পরিধি সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, অ্যানেসথেসিয়া সংকটের সমাধান হওয়ায় আগামী এক মাসের মধ্যে হাসপাতালে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে।
শনিবার (৫ই সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।
আইসিইউ বেড চালুর বিষয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন, এখানে আইসিইউ বেডের ঘাটতি রয়েছে। অ্যানেসথেসিয়ার সংকটের কারণে আমরা সেগুলো চালু করতে পারিনি। এরই মধ্যে অ্যানেসথেসিয়া ব্যবস্থা করা হয়েছে। আমি এ বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, আগামী এক মাসের মধ্যে আমরা নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।”
জনবল সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতে জনবল সংকট এদেশের একটি বড়ো সমস্যা। আমরা এখন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছি। অল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে এই হাসপাতালের যে জনবল ও সেবার চাহিদা রয়েছে, সেগুলো পূরণে আমরা কাজ করতে পারব।’
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়নে সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘সবাই সহযোগিতা করুন, যাতে এই হাসপাতালকে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি। এ বিষয়ে আমার আন্তরিকতা রয়েছে। আপনারা সবাই সহযোগিতা করলে অল্প কিছুদিনের মধ্যেই আমরা আরও কিছু নতুন সেবা চালু এবং হাসপাতালের উন্নয়ন করতে সক্ষম হব।’
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুরে আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন।