মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘ধুরন্ধর’-এর লুকেই কি ‘প্রলয়’-এ ফিরছেন রণবীর?

অনলাইন ডেস্ক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
- রণবীর সিং। সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নতুন লুক ঘিরে আবারও শুরু হয়েছে জল্পনা। গালভর্তি দাড়ি, লম্বা চুল ও কালো পোশাকে অভিনেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেরই প্রশ্ন, ‘ধুরন্ধর’-এর পর কি আবারও একই ধরনের রাফ অ্যান্ড টাফ লুকে পর্দায় ফিরছেন রণবীর?

‘ডন ৩’ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন সিনেমা ‘প্রলয়’-এর শুটিং শুরু করেছেন রণবীর। এরই মধ্যে সিনেমাটির সেট থেকে অভিনেতার বেশ কিছু দৃশ্য ও মুহূর্ত প্রকাশ্যে এসেছে। সেগুলোর মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে লম্বা চুল, গালভর্তি দাড়ি ও কালো পোশাকে দেখা যায় রণবীরকে। চোখে রঙিন চশমা, যা সামান্য নামিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। তার এই লুক দর্শকদের মনে করিয়ে দিয়েছে ‘ধুরন্ধর’ সিনেমার চরিত্রকে।

‘প্রলয়’-এ রণবীরের সঙ্গে অভিনয় করছেন কল্যাণী প্রিয়দর্শন। এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। প্রকাশ্যে আসা একটি দৃশ্যে রণবীরকে পিঠে একটি শিশুকে নিয়ে ধুলো-কাদায় হাঁটতে দেখা গেছে।

জানা গেছে, ‘প্রলয়’-এর গল্পে জম্বি আক্রমণ ও ভয়াবহ মহামারির মতো বিষয় উঠে আসবে। ফলে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে।

এর আগে শোনা গিয়েছিল, স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সময় কাটানো এবং পারিবারিক দায়িত্বের কারণে রণবীর অভিনয় থেকে কিছুটা বিরতি নিতে পারেন। তবে এর মধ্যেই ‘প্রলয়’-এর শুটিংয়ে তাকে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর