বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদকঃ / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও প্রসারে গুরুত্বপূর্ণ এক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট’ (আইপিপিএ) নামে এ চুক্তির মাধ্যমে দুই অঞ্চলের বিনিয়োগকারীদের পুঁজি ও বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি নতুন বিনিয়োগ প্রবাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং হংকং সরকারের পক্ষে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই চুক্তিতে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইপিপিএ চুক্তির আওতায় দুই পক্ষের বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, বিনিয়োগের আইনি সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তির একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর সুবিধা পাবেন। ফলে বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক বার্তা যাবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) অন্যতম বড় উৎস হংকং। সরকারি তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে হংকং থেকে বাংলাদেশে প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের এফডিআই এসেছে। এর মধ্যে শুধু ২০২৫ সালেই বিনিয়োগের পরিমাণ ছিল ১২২ মিলিয়ন ডলার। বর্তমানে হংকং বাংলাদেশের সপ্তম বৃহত্তম বিনিয়োগ উৎস হিসেবে বিবেচিত।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের পরিবর্তন এবং উৎপাদন কেন্দ্র বৈচিত্র্যের প্রবণতার কারণে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ছে। এ অবস্থায় হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি নতুন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।

বিশেষ করে তৈরি পোশাক, বস্ত্র, লজিস্টিকস, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি এবং আর্থিক সেবা খাতে হংকংভিত্তিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ার সুযোগ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাংলাদেশি উদ্যোক্তারাও হংকংয়ে বিনিয়োগের ক্ষেত্রে অধিক সুরক্ষা পাবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আইপিপিএ স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো প্রাতিষ্ঠানিক রূপ পেল।

এর ফলে শুধু বিনিয়োগই নয়, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি স্থানান্তর এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর