শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মা হলেন মার্কিন পপ তারকা লেডি গাগা

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
-মার্কিন পপ তারকা লেডি গাগা

মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা লেডি গাগা। দীর্ঘদিনের সঙ্গী ও মার্কিন উদ্যোক্তা মাইকেল পোলানস্কির সঙ্গে এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন গ্র্যামিজয়ী এই তারকা। তবে সন্তানের আগমনের খবরটি এতদিন গোপনই রেখেছিলেন তারা।

সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে লেডি গাগার একটি ছবি প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। ছবিতে দেখা যায়, শিশুকে একটি স্লিংয়ে নিয়ে হাঁটছেন গাগা। পাশে ছিলেন মাইকেল পোলানস্কি। হঠাৎ এমন ছবি প্রকাশ্যে আসায় অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ ও বিস্ময়।

গাগা ও পোলানস্কি বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। তাই তাদের জীবনে নতুন অতিথির আগমন নিয়েও আগে কোনো ঘোষণা আসেনি। কয়েক মাস ধরে জনসমক্ষে গাগার উপস্থিতিও ছিল তুলনামূলক কম। ফলে সন্তানের সঙ্গে তার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

লেডি গাগার আসল নাম স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা। মা হওয়ার ইচ্ছার কথা অবশ্য এর আগেও একাধিকবার জানিয়েছেন তিনি। ২০২৫ সালে এক সাক্ষাৎকারে গাগা বলেছিলেন, তার জীবনের পরবর্তী বড় ভূমিকা হতে পারে মাতৃত্ব। ভবিষ্যতে সন্তানদের নিজেদের মতো করে বেড়ে ওঠার স্বাধীনতা দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।

মাইকেল পোলানস্কির সঙ্গে গাগার সম্পর্কের শুরু ২০১৯ সালে। একটি জন্মদিনের অনুষ্ঠানে তাদের প্রথম পরিচয়। পরের বছর থেকে প্রকাশ্যে একসঙ্গে দেখা যেতে শুরু করে এই জুটিকে। মহামারির সময় মালিবুতে একসঙ্গে থাকায় তাদের সম্পর্ক আরও গভীর হয়।

২০২৪ সালে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে। এরপর একাধিকবার নিজেদের ভবিষ্যৎ সংসার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুজনেই। গাগার সংগীতজীবনেও পোলানস্কির সহযোগিতাও রয়েছে। গাগার সাম্প্রতিক কয়েকটি কাজেও তার ছাপ দেখা গেছে। এবার সেই সম্পর্কেই যোগ হলো নতুন অধ্যায়।

সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর