কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র্যালি
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ১৭৯
বার দেখা হয়েছে
আপডেট :
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর (শনিবার) উপজেলা পরিষদ চত্বরে সম্মেলন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ সেলিম রেজা (এমপি)।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র প্রভাষক মোঃ আব্দুস সালাম সহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে আলহাজ্ব আবুবক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান মজনু কে নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।