বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে ইউসিসিএ লি.-এর সভাপতি হিরু ও সহ-সভাপতি ইব্রাহীম

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লি.-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মাহবুবুল আলম (হিরু) এবং সহ-সভাপতি পদে ইব্রাহীম খলিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বিকেলে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির ফলাফল বিজ্ঞপ্তিতে দেখা যায়, সভাপতি ও সহ-সভাপতি পদ ছাড়াও সাধারণ সদস্য পদের বেশ কয়েকটি ব্লকে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সাধারণ সদস্য পদে নির্বাচিতরা হলেন ব্লক-০১ এ শ্রী রনজিৎ চন্দ্র সাহা, ব্লক-০২ এ মোঃ দবির উদ্দীন, ব্লক-০৩ এ মোঃ আব্দুল লতিফ, ব্লক-০৪ এ মোঃ রফিকুল ইসলাম এবং ব্লক-০৬ এ মোছাঃ রাশেদা খাতুন। অন্যদিকে, মহিলা ৫ নম্বর ব্লকের সংরক্ষিত সদস্য পদে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১৮ জন এবং শতভাগ ভোটার (১৮ জনই) তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে শিউলী খাতুন (গোলাপ ফুল মার্কা) ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আয়েশা সিদ্দিকা (ছাতা মার্কা) পেয়েছেন ৭ ভোট। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে উপজেলা সমবায় অফিসার ও সভাপতি নির্বাচন কমিটি এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার যৌথভাবে এই ফলাফল নিশ্চিত ও স্বাক্ষর করেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর