বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে  নারী সমাবেশ অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে অত্র  বিদ্যালয় সম্মেলন কক্ষে

আয়োজিত সমাবেশে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারসমুহ,ডেঙ্গু প্রতিরোধ, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ, নারী ও শিশুর অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ছিলেন তথ্য অধিদপ্তর সিরাজগঞ্জের  উপপরিচালক মোহাম্মদ আলী।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপার ভাইজার মোঃ আতিকুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সহকারী  শিক্ষক মোঃ মনজুর কাদির লিটন, মাহবুবুর রহমান শরিফ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ও শিশুর অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। সমাবেশে নারীদের বিভিন্ন সরকারি সেবা, তথ্য ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, গুজব ও অপতথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে নারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর