শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক সুন্দরবন বাঁচিয়ে ইকো-ট্যুরিজম রক্ষার আকুতি: প্রধানমন্ত্রীকে খোলা চিঠি উদ্যোক্তাদের নওগাঁয় কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট-বালু ব্যবহারের অভিযোগ নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা সংসদকে পাশ কাটিয়ে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধে জড়িয়ে পড়ছে পাকিস্তান? ফেনীতে ১৩০ বোতল বিদেশি মদসহ আটক ৩ বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট ও অর্থ আত্মসাত, এসআরবির অভিযানে আটক ১২ লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, ৬ দিনে আটক ৯১৭
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক আইনে করা একটি মামলার তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তৌহিদুল ইসলাম ফিরোজ নামে এক সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামে নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম ফিরোজ জানান, তৌহিদুল ইসলাম ফিরোজ ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের আগ পর্যন্ত পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অন্য জনপ্রতিনিধিদের সঙ্গে তাকেও চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজকে তার বেতকান্দির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। একটি বিস্ফোরক মামলার তদন্তে ফিরোজের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর