বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ
মক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁয় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতা সপ্তাহ ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি’-র পর দক্ষিণ আফ্রিকায় স্মিথরা কাজিপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শাবিতে নতুন ঠিকানায় চাইনিজ কর্নার স্থানান্তর, থাকছে সংস্কৃতি চর্চার উন্মুক্ত পরিসর জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করতে হবে: নবীন পুলিশ কর্মকর্তাদের আইজিপি সেন্টমার্টিনে ৪২ কোটি টাকা মূল্যের ইয়াবা-হেরোইন জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নওগাঁয় প্রসূতির মৃত্যু, পেটে গজ কাপড় রেখেই সেলাই

নওগাঁ প্রতিনিধি : / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় প্রসূতির পেটের ভেতরে গজ কাপড় রেখে সেলাই করে দেওয়ার ঘটনায় তরুণী রাহী মুনীর মৃত্যুর মামলায় চিকিৎসকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বুধবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন—সিজারিয়ান অস্ত্রোপচারকারী চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন (২৯), অ্যানেস্থেসিওলজিস্ট ডা. মো. আখেরুজ্জামান রবি (৩৩), মেট্রো হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মো. রিপন আলী (৩৭), অপারেশন থিয়েটারের (ওটি) ইনচার্জ মোছা. সালমা বিবি নাজমা (৩২) এবং দালাল চক্রের সদস্য মো. রাশেদুল ইসলাম হিরু (৩৩) ও মো. নাহিদ বাবু (২২)।
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল তীব্র প্রসববেদনা নিয়ে নওগাঁ শহরের দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা রাহী মুনী নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে থাকা একটি দালাল চক্রের মাধ্যমে তার পরিবারকে বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে মাত্র ৮ হাজার টাকার বিনিময়ে রাহীকে শহরের ‘মেট্রো হাসপাতালে’ ভর্তি করা হয়।
ওই রাতেই চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন রাহীর সিজারিয়ান অস্ত্রোপচার করেন। অভিযোগ রয়েছে, অস্ত্রোপচার শেষে রোগীর পেটের ভেতরে গজ ও তুলো রেখে দিয়েই ক্ষতস্থান সেলাই করে দেওয়া হয়। পরদিন রাহীর পেট ফুলে ওঠে এবং তীব্র ব্যথাসহ তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ পরদিন আবার অস্ত্রোপচার করে। এ সময় রাহীর পেটের ভেতর থেকে আগের অস্ত্রোপচারে ফেলে রাখা গজ কাপড় বের করা হয় এবং পুনরায় অস্ত্রোপচারের ক্ষত সেলাই করা হয়। তবে ততক্ষণে তার শরীরে গুরুতর সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাহীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল তার মৃত্যু হয়।
ঘটনার পর স্বাস্থ্য বিভাগের তদন্তে মেট্রো হাসপাতালটি অবৈধ এবং সরকারি নিবন্ধনবিহীন প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়।
রাহীর মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আদালতের নজরে আসে। ১৩ এপ্রিল আদালত স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) ঘটনাটি আমলে নিয়ে ময়নাতদন্ত প্রতিবেদনসহ বিস্তারিত তদন্তের নির্দেশ দেন পিবিআইকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর