শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৭ আসামি গ্রেফতার মিরপুরে শিশু সামিউল উদ্ধার, অভিভাবকের সন্ধান চলছে ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম ঢাকায় গ্রেফতার উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬তম শাহাদাত বার্ষিকী পালিত কামারখন্দ প্রেসক্লাবে সুপার কম্পিউটার উপহার দিলেন মেশিন সলিউশনস টেকনোলজির পরিচালক সিরাজগঞ্জের বেলকুচিতে চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় কালিয়াকৈরে বন বিভাগের গজারি বন উজাড়, রাতের আঁধারে গাছ কাটল দুর্বৃত্তরা লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯ সিরাজগঞ্জে হাসপাতালে ভর্তি নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ডবয়ের বিরুদ্ধে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল, মাঠা, দই, ঘি উৎপাদন এবং নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিরাজগঞ্জ। অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উল্লাপাড়া উপজেলার সলপ ও পৌরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম এ অভিযানের নেতৃত্বে দেন। এ সময় সলপ এলাকার ঘোল, মাঠা, দই ও ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদন এবং লেবেলবিহীন রাসায়নিক ব্যবহারের মতো বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সলপ ঘোল এন্ড সাদেক খান দই ঘরের মালিক মো. আব্দুল মালেক খানকে ৫০ হাজার টাকা, সলপ দই ঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০ হাজার টাকা এবং সলপ মাঠা ঘোল দই ঘরের মালিক মো. আব্দুর রাজ্জাক কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিরাপদ খাদ্য আইন-২০১৩ লঙ্ঘনের দায়ে সলপ কাশেম ঘোল মাঠা দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক আবুল কাশেম কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা-এর উপস্থিতিতে মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে দুধের বিশুদ্ধতা ও মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুধে নির্ধারিত মাত্রার তুলনায় ফ্যাটের পরিমাণ কম পাওয়া যায়।
অন্যদিকে, উল্লাপাড়া বাজারে শিশু খাদ্যের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারে গ্যাস সিলিন্ডারের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং উল্লাপাড়া মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অনিরাপদ, ভেজাল ও নকল খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর