শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুরে শিশু সামিউল উদ্ধার, অভিভাবকের সন্ধান চলছে ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম ঢাকায় গ্রেফতার উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬তম শাহাদাত বার্ষিকী পালিত কামারখন্দ প্রেসক্লাবে সুপার কম্পিউটার উপহার দিলেন মেশিন সলিউশনস টেকনোলজির পরিচালক সিরাজগঞ্জের বেলকুচিতে চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় কালিয়াকৈরে বন বিভাগের গজারি বন উজাড়, রাতের আঁধারে গাছ কাটল দুর্বৃত্তরা লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯ সিরাজগঞ্জে হাসপাতালে ভর্তি নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ডবয়ের বিরুদ্ধে তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৮৯ আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দ প্রেসক্লাবে সুপার কম্পিউটার উপহার দিলেন মেশিন সলিউশনস টেকনোলজির পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধার্থে এবং ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি অত্যাধুনিক সুপার কম্পিউটার উপহার দেওয়া হয়েছে।

​শুক্রবার (০৯ অক্টোবর) ঢাকার উত্তরায় মেশিন সলিউশনস টেকনোলজি নিজ অফিসে কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক রাজের নিকট উপহার তুলে দেন। প্রযুক্তি প্রতিষ্ঠান মেশিন সলিউশনস টেকনোলজি-এর ফাউন্ডার ডিরেক্টর এস এম মিল্লাত হোসেন প্রেসক্লাব সদস্যদের ব্যবহারের জন্য এই কম্পিউটার প্রদান করেন।

প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক রাজ জানান, তথ্যপ্রযুক্তির যুগে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে এই উন্নত কম্পিউটারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, ভিডিও এডিটিং এবং ডিজিটাল ডেটা সংরক্ষণে সাংবাদিকদের কাজের গতি বহুগুণ বাড়িয়ে তুলবে।

​এ সময় এস এম মিল্লাত হোসেন বলেন, “স্থানীয় সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি ও উন্নয়ন তুলে ধরতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল সাংবাদিকতায় সহায়ক হিসেবে এই প্রযুক্তি সুবিধা যুক্ত করতে পেরে আমি আনন্দিত।”

​প্রেসক্লাব সদস্যদের পক্ষ থেকে মেশিন সলিউশনস টেকনোলজিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর