সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ ফিলিপাইনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার ফিলিপাইনের কাছে হেরে এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের হুথি হামলার মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অঙ্গীকার সৌদির দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’: কংগ্রেস ভারতের বিপক্ষে ৩ রানের রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলার দাবি হুতিদের ঢাকা থেকে রিয়াদগামী ৮ ফ্লাইট বাতিল, বিমানের দুটির বিষয়ে জানাবে আজ স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনিক প্রভাব বিস্তার বরদাশত করা হবে না: চিফ হুইপ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফিলিপাইনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অনলাইন ডেস্ক: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেনস এশিয়ান কাপ বাছাই

শেষ ম্যাচে ফিলিপাইনকে হারাতে পারলে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার হাতছানি। শক্তিশালী ফিলিপাইনের অবশ্য ড্র হলেই যথেষ্ট। এমন ম্যাচে ৭৩ মিনিট পর্যন্ত প্রতিপক্ষকে আটকে রাখা গেলেও বাছাই পেরোনোর সমীকরণ মেলাতে পারল না কোচ সাইফুল বারী টিটুর দল। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার হতাশা সঙ্গী হলো আলপি-ফাতেমাদের।

রোববার উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে ফিলিপাইনের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। ‘এইচ’ গ্রুপে এক জয়ে তিন পয়েণ্ট নিয়ে দ্বিতীয় হয়ে থামল লাল সবুজের মেয়েদের পথচলা। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জিতেছিল উজবেকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের জয় ছিল ২-১ গোলে, ফিলিপাইনের ৪-০ ব্যবধানে।

এদিন ১৬ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের একটি দূরপাল্লার শট ঝাঁপিয়ে গ্লাভসে জমান বাংলাদেশ গোলকিপার মেঘলা রানী রায়। এরপর ২৩ মিনিটে কাছের পোস্ট দিয়ে আসা শটও ফেরান তিনি।এই অর্ধের কুলিং ব্রেকের পর বাংলাদেশ কিছুটা গুছিয়ে ওঠে। ৪৩ মিনিটে সতীর্থের ক্রসে মৌসুমীর হেড পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে আলপি আক্তারের শট ক্রসবারে লেগে ফিরে আসে।

অবশেষে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে ৭৩ মিনিটে। বা-দিক থেকে আসা ক্রস পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি লাল সবুজের এক ডিফেন্ডার। বল গিয়ে পড়ে মায়া রোজ বাসকারার পায়ে। তড়িৎ শটে জাল খুঁজে নেন তিনি। প্রথম গোল হজমের পর বাংলাদেশ ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠলে উল্টো আরও দুই গোল হজম করে বসে। শেষ দিকে নোয়েল্লে গ্রানজারের জোড়া গোল করেন। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে মূল পর্বে ওঠে ফিলিপাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর