বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে জয়পুরহাটে উৎসবের আমেজ: মণ্ডপে মণ্ডপে ঢাকের কাঠি আর আরতির উল্লাস এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিজিবির অভিযানে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার বিদেশি কয়েন সহ আটক ২ সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত নওগাঁয় ১২০ বস্তা ডিএপি সার পাচার আটক করলেন স্থানীয়রা উল্লাপাড়ায় ছাগল গাছ খাওয়াকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা-ভাঙচুর: নারীসহ আহত ৩ বাগদান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ-আকৃতি দেশের বাজারে আজকের স্বর্ণের দাম স্ত্রী-ছেলেসহ কাদের মির্জার বিরুদ্ধে দুদকের তিন মামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিজিবির অভিযানে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার বিদেশি কয়েন সহ আটক ২

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিজিবির অভিযানে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার বিদেশি কয়েন সহ আটক ২। নওগাঁ জেলার পত্নীতলা ও ধামুইরহাট উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৭২টি পুরোনো বিদেশি কয়েন জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব কয়েনের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ১৪৩ টাকা। এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর-২০২৬) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবি। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর-২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা ও ধামুইরহাট বাজারে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন জয়পুরহাট ২০ বিজিবি। এ অভিযানে সহযোগিতা করেনপত্নীতলা ১৪ বিজিবি ।

আটক কৃতরা হলেন, পত্নীতলা উপজেলার মাদাইনগর গ্রামের রশিদ মিয়া (৫২) এবং ধামুইরহাট উপজেলার বাজার এলাকার রুবেল মিয়া (৫০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দু’টি এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন দেশের পুরোনো কয়েন জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে পাকিস্তানের পাঁচ, দশ ও এক পয়সার কয়েন, ভারতের আনা ও পয়সার কয়েন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের কয়েন। এ ছাড়া ও  বাংলাদেশের এক টাকার ৩২টি কয়েন, সিমকার্ড সহ দু’টি বাটন মোবাইল ফোন ও জব্দ করা হয়েছে।

জব্দ করা কয়েনগুলোর মধ্যে ভারতীয় এক-চতুর্থাংশ আনার তামার কয়েন উল্লেখযোগ্য। এর মধ্যে রাজার প্রতিকৃতিযুক্ত ৫৮৭টি কয়েনের আনুমানিক মূল্য ২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৫৬৬ টাকা এবং রানির প্রতিকৃতিযুক্ত ১৪৮টি কয়েনের মূল্য ৫ লাখ ২৩ হাজার ৪৭৬ টাকা বলে জানিয়েছেন ২০ বিজিবি।

জব্দকৃত কয়েন সহ আটক ব্যক্তিদের নওগাঁর পত্নীতলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন জয়পুরহাট ২০ বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর