রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সিংড়ার তাজপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার বিতরণ গাছায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা উল্লাপাড়ায় সীমানার বেড়া ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন হক গ্রুপের বিরুদ্ধে ২৯ মামলা, ডিবির অভিযান নিয়ে ডিএমপিতে অভিযোগ প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক বাড়ির সীমানা দিয়ে দ্বন্দ্ব, ছোট চৌগ্রামে রাস্তায় কাঁটার ডাল ফেলে এক পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ নওগাঁয় দূর্গা পূজায় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা খানসামায় আমন ধানের বালাই দমনে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

অনলাইন ডেস্ক: / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
-প্রতীকী ছবি।

দেশের বাজারে সবশেষ মঙ্গলবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সেদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আজ শনিবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ।

​নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা ৫২ হাজার ৭৯৮ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ১১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৫৯ টাকা কমিয়ে ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর