মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে জিয়া পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বহিষ্কার

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
-ফাইল ছবি।

জয়পুরহাটে জিয়া পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বহিষ্কার। গত ৭ নভেম্বর ২০২৬ ইং তারিখে জয়পুরহাট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মোঃ মারুফ হাসান, সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ পৌর শাখা জয়পুরহাট তার বক্তব্য প্রদানকালে সংগঠন বিরোধী ও আপত্তিকর শব্দ চয়ন ব্যবহার করলে উপস্থিত সকলে প্রচন্ড ক্ষুদ্ধ ও অসন্তোষ প্রকাশ করেন। তার এরূপ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে জনমনে বিরুপ প্রতিক্রয়ার সৃষ্টি হয় যা জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার দৃষ্টিগোচর হয় এবং সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়। এহেন সংগঠন বিরোধী বক্তব্য ও শৃৃঙ্খলা ভঙ্গের কারণে মোঃ মারুফ হাসান, সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ, পৌর শাখা জয়পুরহাটকে অদ্য ০৮/১১/২০২৬ ইং তারিখ হতে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ হতে বহিষ্কার করা হয়।

জয়পুরহাট জেলা জিয়া পরিষদ নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মো: আমিনুর রহমান (বকুল) ও সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম‘স্বাক্ষরিত’এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর