মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ
চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত কাজিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি আব্দুর রাজ্জাকের মতবিনিময় সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড বগুড়ার  সাবেক ছাত্রলীগ নেতা কাজিপুরে গ্রেফতার খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল ভূমি অফিসে নামজারির জন্য ঘুষ দাবী চাকরির প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুজন গ্রেফতার উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছেন সার ও বীজ ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ডিজিটাল প্রযুক্তি ও পরিবর্তনশীল গণমাধ্যম পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক আদান-প্রদান এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২ দিনব্যাপী ‘চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, লোকপ্রশাসন বিভাগ এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে সহযোগিতা করেছে চীনের ইউনিভার্সিটি অব ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউইএসটিসি) লোকপ্রশাসন বিভাগ, চীনের কোঙ্গা টিভি এবং নেপালের হিমালয় টেলিভিশন।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. তাইবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউইএসটিসির প্রেসিডেন্ট অধ্যাপক ড. হু জুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং নেপালের হিমালয় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্যাম কাডেল।

এদিকে, সম্মেলনের সমাপনী দিনে মঙ্গলবার (১০ নভেম্বর) দুই দেশের আলোকচিত্রীদের তোলা ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর