মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ
চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত কাজিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি আব্দুর রাজ্জাকের মতবিনিময় সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড বগুড়ার  সাবেক ছাত্রলীগ নেতা কাজিপুরে গ্রেফতার খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল ভূমি অফিসে নামজারির জন্য ঘুষ দাবী চাকরির প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুজন গ্রেফতার উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছেন সার ও বীজ ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি আব্দুর রাজ্জাকের মতবিনিময়

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। ১০ নভেম্বর দুপুরে উপজেলার নাটুয়াপাড়ার পুলিশ ফাঁড়িতে মতবিনিময় সভায় ওসি আব্দুর রাজ্জাক বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস, বাল্যবিবাহসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।বক্তব্য রাখেন নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুজ্জামান। সভায় উপস্থিত ব্যক্তিরা এলাকায়  সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল ও অপরাধবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান জানান। ওসি আব্দুর রাজ্জাক আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর