নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের জ্বালাও পোড়া ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলে উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বুধবার বিকেলে শহরের ভাসানী মিলনায়তন থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ভাসানী মিলনায়তনে গিয়ে শেষ হয়। ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেকদলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। এ সময় বক্তারা নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ ছাত্রলীগ ও যুবলীগের সকল সন্ত্রাসী কর্মকান্ড রাজপথে প্রতিহত করার ঘোষনা দেন।