শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে ককটেলসহ যুবক গ্রেফতার লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের লকডাউন পালন করতে ভিসিকে ঘরে থাকতে পরামর্শ দিলেন ছাত্রলীগ নেতা রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযানও জরিমানা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৩ সিরাজগঞ্জে চরের জমির কাশবন বিক্রি কাওয়াকোলার প্যানেল চেয়ারম্যানকে শোকজ ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে ভাঙচুর, আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় এস.এস রোডস্থ এফ এম কমপ্লেক্সের সামনে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ জেলা শাখার সহ-সভাপতি ইউনুস শেখ,কার্তিক চন্দ্র বর্মণসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন,দেশের ওষুধ ব্যবসাকে আরও সুশৃঙ্খল ও মানসম্মত করতে প্রশিক্ষিত ফার্মাসিস্ট তৈরি অত্যন্ত জরুরি।

এ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাই ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ কোর্স পরিচালনায় সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বক্তারা আরও বলেন,ফার্মেসি খাতের উন্নয়ন,দক্ষ জনবল তৈরি এবং সাধারণ মানুষের নিরাপদ ওষুধসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমিতির সঙ্গে সমন্বয় করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর