রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে ৪র্থ দিনের একডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শ্রমিক বিরোধে নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার বিজয় মাসের বিএনপির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টনে আমিরাতের উপকূলে ‘পানির ওপর ভাসছে’ জাহাজ, ভিডিও ভাইরাল নারিকেলের ছোবড়া: বাণিজ্যিক সম্ভাবনার এক নতুন দিগন্ত ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শতাধিক পিঠার পসরায় মিরপুরে এভেরোজের ‘বারাকাহ উইন্টার ফেস্টিভ্যাল’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শ্রমিক বিরোধে নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিনিধি : / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখেন। এতে নওগাঁ থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতকারী সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন রুটের যাত্রীরা। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েছেন। বাস না পেয়ে কেউ কেউ বিকল্প ছোট যানবাহনে করে বাড়তি ভাড়ায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যকার বিরোধের জেরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের বিকল্প পরিবহনের ব্যবস্থা নিতে হচ্ছে। দ্রুত এ বিরোধের সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নওগাঁ থেকে বিভিন্ন জেলায় যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের আগাম খোঁজখবর নিয়ে যাত্রা করার পরামর্শ দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর