সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সলঙ্গায় আন্তঃজেলা ট্রান্সমিটার চোর চক্রের ৪ সদস্য আটক

শাহরিয়ার মোরশেদ, সলঙ্গা, (সিরাজগঞ্জ)প্রতিনিধি: / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চোর চক্রের ৪ সদস্যকে ট্রান্সমিটারের কয়েল ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে সলঙ্গা থানার এসআই (নিরস্ত্র) ব্রজেস্বর বর্মনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সলঙ্গা থানার মামলা নং-১৬, তারিখ-২১/১১/২৫ খ্রি:, জিআর মামলা-২৭৩ এর সূত্র ধরে হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার মধ্যপাড়া (সিআরবিসি) এলাকায় চক্রের মূলহোতা বাকিরুল ইসলাম রাকিবের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ট্রান্সমিটারের ২৫ কেজি কাটা কয়েল, চুরির কাজে ব্যবহৃত একটি ভেল্ড কাটার, দুইটি গ্রাইন্ডিং মেশিন, একটি বগার রেঞ্চ, একটি হ্যাক্স ফ্রেম, ছয়টি হ্যাক্সা ব্লেড, একটি অটো রেঞ্চ, একটি পুলি ও একটি সিএনজি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, সলঙ্গা থানার চড়িয়া শিকার মধ্যপাড়ার দেলবার হোসেনের ছেল বাকিরুল ইসলাম রাকিব (৩২), চরিয়া কালিবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে রন্জিত হোসেন (২৩), চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামের কাদের আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান (২৭) ও দিয়ারপাড়া গোজার কাদের মন্ডলের ছেলে আতাব উদ্দিনের মোঃ আলাউদ্দিন (২৫)।

এসআই ব্রজেস্বর বর্মন জানান, গত ১৪ নভেম্বর গভীর রাতে বেতুয়া গ্রামে সেচ পাম্পের ড্রেন মাস্টার শাহ আলমের হাত-পা বেঁধে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সকালে কৃষকরা মাঠে এসে শাহ আলমের চিৎকার শুনে তাকে উদ্ধার করে ও ট্রান্সফরমারের খোলস দেখতে পায়। এ ঘটনায় আলহাজ্ব মোঃ ইয়াসিন আলী থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই চোর চক্রটি সিএনজি ব্যবহার করে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষকদের সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর