বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লক্ষ্মীপুরে অবৈধ ট্রলিং বোট -জালসহ ১০ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৭টি ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা ১০ জন জেলেকে আটক করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক রামগতি থানাধীন মুন্সিরহাট বেঁড়িবাঁধ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মৎস্য আহরণের কাজে ব্যবহৃত ১টি আর্টিসানাল ট্রলিং বোট এবং ৭টি ট্রলিং জাল জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়।

জব্দকৃত বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও সাগরে অবৈধ মাছ ধরার কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর