বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার নজরুল বর্ষ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জনকারী এনায়েতপুরের মাদ্রাসা ছাত্রীকে সংবর্ধনা ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কবে কোথায় পরীক্ষা? সিরাজগঞ্জে এসআরবির অভিযানে ৬ গরু চোর গ্রেফতার প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি নবম পে-স্কেলের আওতায় আসলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা লালবাগে ছাত্রলীগের সাবেক নেতা শিবলু গ্রেফতার তথ্য কমিশন শক্তিশালী হলে সরকার গণতন্ত্রের পথে হাঁটবে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির ইউএফও, ভিডিও ঘিরে চাঞ্চল্য ঝিনাইদহে জামায়াতের বিরুদ্ধে ক্লিনিকে ঢুকে হামলার অভিযোগ, আহত ৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব-আসিফ নজরুল

অনলাইন ডেস্ক: / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
-অধ্যাপক আসিফ নজরুল

‘দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব’ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা পরিষদের সদস্যদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা পরিষদে যাঁরা এসেছেন, তাঁদের প্রত্যেকের ব্যাপারে বিএনপি, জামায়াত ও এনসিপির সম্মতি ছিল।’

হয়তো রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই কিছুদিন পর পর রাজনৈতিক দলগুলো এমন অভিযোগ তোলে বলে মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘তাঁদের সঙ্গে যখন কথা বলি, আমাদের কার্যক্রমে তাঁরা খুশি আছেন। অ্যাট লিস্ট বিএনপি আর জামায়াতকে মনে হয়।’ আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচনসংক্রান্ত আরপিও আইন চূড়ান্তভাবে পাস হয়েছে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর