রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মালয়েশিয়ার সাতটি রাজ্যে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ১১ হাজারের বেশি মানুষ

অনলাইন ডেস্ক: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ভয়াবহ বন্যার কবলে পড়েছে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য। টানা ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় সাতটি রাজ্যে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ খবর জানিয়েছে।

প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলা মৌসুমি বর্ষায় মালয়েশিয়ার পূর্ব উপকূলে নিয়মিতই বন্যা দেখা দেয়, যেখানে প্রতি বছরই হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত ৩ হাজার ৮৩৯ পরিবারের মোট ১১ হাজার ৯ জন মানুষ কেদাহ, কেলান্তান, পেনাং, পেরাক, পারলিস, তেরেঙ্গানো ও সেলাঙ্গর রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

থাইল্যান্ড সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত—এখানেই অন্তত ৮ হাজার ২২৮ মানুষ বন্যার প্রভাবে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বন্যার্তদের ঠাঁই দিতে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রবিবার রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এক জেলা পুলিশ কর্মকর্তার বরাতে জানায়, পানিবন্দি মানুষজনকে উঁচু জায়গার একটি মসজিদে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

সূত্র: ইকোনোমিক টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর