বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক সহ নিহত ২ ৫ হাজার আনসার সদস্যের বিদেশযাত্রার স্বপ্ন, প্রথম ধাপে দুবাই যাচ্ছেন ১০০ জন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে নিয়ে আবেগঘন বার্তা নিকের

অনলাইন ডেস্ক: / ২০২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিবাহবার্ষিকীর বিশেষ দিনে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে আবেগঘন বার্তা শেয়ার করলেন মার্কিন পপ তারকা নিক জোনাস।

ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ছবিতে প্রিয়াঙ্কার মুখ দেখা না গেলেও তার গ্ল্যামারাস উপস্থিতি ফুটে উঠেছে এক ঝলকে দেখা যাচ্ছে অভিনেত্রীর পিঠের দৃশ্য। ছবি অস্পষ্ট হলেও নিকের ভালোবাসা স্পষ্ট।

পোস্টে নিক লিখেছেন, ‘আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর।’

এ যুগল সবসময়ই জন্মদিন, বার্ষিকী কিংবা বিশেষ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেন না।

নিক–প্রিয়াঙ্কার প্রেমকাহিনীর শুরু সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (তৎকালীন টুইটার)। নিকের ইনবক্সে পাঠানো প্রথম মেসেজের পর প্রিয়াঙ্কা নিজের নম্বর দেন, আর সেখান থেকেই শুরু হয় তাদের কথোপকথন।

২০১৭ সালের ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ। একই বছর মেট গালায় আবারও একসঙ্গে দেখা যায়। এরপর ২০১৮ সালে তাদের ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসে।

সেই বছরই লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিনে নিক তাকে বিয়ের প্রস্তাব দেন। আর ১–২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের রীতি মেনে অনুষ্ঠিত হয় তাদের রাজকীয় বিবাহ।

২০২২ সালের জানুয়ারিতে জন্ম নেয় তাদের মেয়ে মালতি মারি চোপড়া জোনাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর