বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
লাইভ চলাকালেই মেক্সিকোর টিকটক তারকাকে গুলি করে হত্যা দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাগেরহাটে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় থানায় মামলা মধুখালীতে সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবু গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহিদদের প্রতি শ্রদ্ধা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ জাতীয় ঐক্য বিনষ্ট করতে একটি বিশেষ গোষ্ঠী তৎপর: প্রিন্স গভীর সাগরে জলদস্যুর হামলা, আহত ১২ জেলে; মাছ-জাল লুটের অভিযোগ দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মধুপুরের ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

টাঙ্গাইল বন বিভাগের মধুপুর অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় বাঙালিদের বিরুদ্ধে দায়ের করা ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে মোট ১৩৬টি মামলার অবশিষ্ট ৪৮টির অভিযোগ আগামী এক বছর পর শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হবে।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। টাঙ্গাইল বন বিভাগের আওতায় মধুপুর বনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় বাঙালিসহ মোট ৫০৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পর্যালোচনা করে এ সিদ্ধান্ত হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়—মধুপুর বনের চারটি রেঞ্জের ১০টি বনবিটে বিট কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুইজন এবং স্থানীয় সহব্যবস্থাপনা কমিটির দুইজন সদস্য থাকবেন। বন অপরাধ কমানো এবং বিরোধ নিষ্পত্তিতে এসব কমিটি কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া বন বিভাগকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গো-চারণ, পানি ও ভূমি ব্যবহারের অধিকার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বন অধিদপ্তর এবং মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন)-কে আহ্বায়ক করে গঠিত আট সদস্যের কমিটির সুপারিশ অনুযায়ী মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়। মোট ১৩৬টি মামলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অভিযুক্ত সংখ্যা ৩১৫ জন এবং স্থানীয় বাঙালি অভিযুক্তের সংখ্যা ১৮৮ জন—মোট ৫০৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর