মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার-ভিডিপির ডিজিটাল ব্যবস্থাপনায় এআই সংযোজনে সহযোগিতার আশ্বাস তথ্যপ্রযুক্তি মন্ত্রীর মিরপুর-৬ সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস মিরপুর পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪০ মিরপুরে ধর্ষণের শিকার শিশু লামিয়ার পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, চিকিৎসার দায়িত্ব নিলেন ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম, আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৯ কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন কামারখন্দে জাতীয় পল্লী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীর সার্ভিস ডেস্ক পুলিশ সদস্যদের নিয়ে মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫



নোয়াখালী জেলার সকল থানার ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’-এ কর্মরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সংবেদনশীলতা বৃদ্ধি এবং ভুক্তভোগী-কেন্দ্রিক সেবা আরও উন্নত করার লক্ষ্যে দুই দিনব্যাপী “মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা (MHPSS)” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর ) সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি নোয়াখালীর পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সমাজের প্রান্তিক, ঝুঁকিপূর্ণ ও সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং সহায়তায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে পুলিশের মানবিকতা, পেশাদারিত্ব ও কার্যকর সেবা প্রদান নিশ্চিত করতে মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা বিষয়ে প্রশিক্ষণ অত্যন্ত ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুই দিনব্যাপী (৬–৭ ডিসেম্বর ) এ প্রশিক্ষণে সার্ভিস ডেস্কে কর্মরত পুলিশ সদস্যরা অংশগ্রহণ করছেন। কর্মশালায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর কনসালট্যান্ট জনাব লুতফর রহমান, এবং ফিল্ড অফিসার ডা. সাদিয়া সামরিন হৃদি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মনোসামাজিক সহায়তা, ভুক্তভোগী ব্যবস্থাপনা, স্ট্রেস ম্যানেজমেন্টসহ মাঠপর্যায়ের কার্যক্রম আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দক্ষতা উন্নয়নমূলক সেশন পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর