শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বুয়াদিকে নিয়ে ধৈর্য ধরতে বললেন সিটি কোচ

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
-আয়ুব বুয়াদি

অল্প বয়সেই প্রতিভার ঝলক দেখিয়ে ফুটবল বিশ্বে নজর কেড়েছেন আয়ুব বুয়াদি। ফ্রান্সে জন্ম নেওয়া মরক্কোর এই মিডফিল্ডার এবার প্রথমবারের মতো ইংলিশ ফুটবলে অভিষেক করতে যাচ্ছেন। তাকে দলে নেওয়া নিয়ে ম্যানচেস্টার সিটির কোচ এন্টসো মারেস্কা জানান, ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দিতে তরুণ এই ফুটবলারের ক্ষেত্রে ক্লাব ধীরে ও সতর্কভাবে এগোবে।

লিল থেকে বুয়াদিকে পাঁচ বছরের জন্য দলে নেওয়ার কথা গত বুধবার জানায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। শুক্রবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অনুষ্ঠেয় লিগ ম্যাচের আগে মারেস্কা সাংবাদিকদের বলেন, ১৮ বছর বয়সী এই ফুটবলারের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

তিনি বলেন, সে প্রস্তুত এবং তার আগের ক্লাবের সঙ্গে অনুশীলন করছিল, তাই সে ফিট আছে। সে বেশ শান্ত, তাকে দেখে মনে হয় না সে ১৮ বছরের।

মারেস্কা বলেন, এই ক্ষেত্রে আমাদের ধীরে ধীরে এগোতে হবে, কারণ সে খুব তরুণ এবং অন্য একটি দেশ থেকে এসেছে। তাই তার জন্য কোনো তাড়াহুড়ো নেই, তবে এটা নিশ্চিত যে, এখন এবং ভবিষ্যতে সে আমাদের সাহায্য করবে।

লিলের ‘বি’ দল হয়ে ২০২৩ সালের অক্টোবরে এই ক্লাব দিয়েই পেশাদার ফুটবলে অভিষেক হয় বুয়াদির, ১৬তম জন্মদিনের তিন দিন পর ক্লাবটির জার্সিতে মাঠে নামা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েন তিনি। লিলের হয়ে সব মিলিয়ে ৯৬ ম্যাচ খেলেন এই ফুটবলার। গত মৌসুমে লিগ আঁয় ৩০টি ম্যাচে মাঠে ছিলেন তিনি।

বয়সভিত্তিক ফুটবলে জন্মভূমি ফ্রান্সের হয়ে খেলা বুয়াদির গত মে মাসে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মরক্কোর হয়ে। পরে বিশ্বকাপের দলেও জায়গা পান তিনি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব মঞ্চে অভিষেক হয় তার। কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে মরক্কোর ছয় ম্যাচের পাঁচটিতেই তিনি ছিলেন শুরুর একাদশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর