বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ
পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত লিবিয়া-গ্রিস রুটে মানব পাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে পিক-আপে মিললো ২২ লাখ টাকার গাঁজা, আটক তিন

নিজস্ব প্রতিবেদক: / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে সদর থানা পুলিশ। উদ্ধার কৃত গাঁজার বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। শনিবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে একটি পিক-আপসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচির চন্দনগাঁতী এলাকার শমসের আলীর ছেলে রেজাউল করিম, কুড়িগ্রামের ভুরঙ্গামারি এলাকার মৃত নইমের ছেলে মামুন মিয়া এবং নয়াবাড়ি এলাকার নূর হোসেনের ছেলে মাসুদ রানা।

শনিবার দুপুরে সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান। তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে সদর থানার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক তিন জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।








আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর