বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
হেরেও খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত ক্যাবরেরা দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত বিয়ে করেছেন সিমরিন লুবাবা ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এ দেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ : মির্জা ফখরুল শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা বিমানমন্ত্রীর প্রটোকল ভঙ্গ: চার কেবিন ক্রুকে শোকজ, আবারও আলোচনায় আবীর ধানক্ষেতের আইল আর কাঁদার মাঝে বন্দি এক ‘শান্তি নিকেতন’ ও কিছু স্বপ্নের মৃত্যু! পল্লবীতে নির্মাণাধীন ভবনে অভিযান, পুলিশের লুণ্ঠিত শর্টগানসহ বিপুল গুলি উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে ৮শ সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ

নোয়াখালী প্রতিনিধি : / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বৃহত্তর নোয়াখালীর ফেনী ও লক্ষীপুরের সুবিধাবঞ্চিত মেধাবী ৮শ শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ক্রেস্ট বিতরণ করা হয়েছে। এ সময় অতিথি ও গুণীজনকে বিশেষ সম্মাননাও দেয়া হয়। শুক্রবার সন্ধ্যায় বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে এই আয়োজন করা হয়।

বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির সভাপতি মির্জা গালিব আহমেদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সদস্য সচিব ডক্টর কাইয়ুম আরা বেগম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আবু ইউসুফ, ঢাকা দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মুহম্মদ ইসমাইল, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান রহমান, মাউশির অতিরিক্ত সচিব অধ্যাপক মনির হোসেন পাটোয়ারী এবং বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল ক্লায়েন্টের পরিচালক ফারিয়া বিনতে গালিব নদী।

অনুষ্ঠান শেষে উচ্চমাধ্যমি পরীক্ষায় উত্তীর্ণ ১০০ জন মেধাবীসহ বৃহত্তর নোয়াখালী, ফেনীও লক্ষ্মীপুরের সুবিধাবঞ্চিত ৮শ স্কুল শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও ২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর