বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার নিয়ে টিএমজিবি ও গিগাবাইটের কমর্শালা

অনলাইন ডেস্ক: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর ব্যবহার নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ধানমন্ডিতে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) ও গিগাবাইট এ আয়োজন করে। সহযোগিতায় ছিল বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন জার্নালিজম: ট্রান্সফর্মিং নিউজরুম ইন বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী। কর্মশালায় টিএমজিবির সদস্যসহ তথ্যপ্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক, বিভিন্ন টুলসের কার্যকরী ব্যবহার, ডিপ রিসার্চ, ডেটা বিশ্লেষণ, নিউজ অটোমেশন, ফ্যাক্ট চেকিং ও নৈতিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণসহ হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াহেদুল হাসান দিপু, মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান, টিএমজিবির সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) মঈদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী, কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন, রহিম শেখ প্রমুখ।

টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, বিশ্বজুড়ে গণমাধ্যম শিল্প দ্রুত বদলে যাচ্ছে, যেখানে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন দিগন্ত খুলে দিয়েছে। বাংলাদেশের সংবাদকর্মীদেরও এ প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন জরুরি।

অনুষ্ঠানে বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এখন আধুনিক এআই টুলস ও এআইয়ের যথাযথ ব্যবহার ছাড়া সময়ের সঙ্গে তাল মেলানো সম্ভব হবে না। তবে এআই ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে এআই এর মাধ্যমে মিথ্যা ও ভুয়া তথ্য আমাদের সামনে অনেক সমস্যা তৈরি করতে পারে।

কর্মশালায় স্মার্ট টেকনোলজিসের প্রডাক্ট (গিগাবাইট) ম্যানেজার তানজিম চৌধুরী বলেন, এআই প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় গিগাবাইটও তাদের পণ্যে এআই যুক্ত করাসহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে। টিএমজিবির সাথে সাংবাদিকতায় এআই-এর ব্যবহার নিয়ে কর্মশালা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর