মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার-ভিডিপির ডিজিটাল ব্যবস্থাপনায় এআই সংযোজনে সহযোগিতার আশ্বাস তথ্যপ্রযুক্তি মন্ত্রীর মিরপুর-৬ সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস মিরপুর পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪০ মিরপুরে ধর্ষণের শিকার শিশু লামিয়ার পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, চিকিৎসার দায়িত্ব নিলেন ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম, আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৯ কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন কামারখন্দে জাতীয় পল্লী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫



নোয়াখালীর বেগমগঞ্জে বড়দিন ও ইংরেজী নববর্ষকে ঘিরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ চেকপোস্টে ৩ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি টেকনো মুঠোফোন ও সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফেনী টু চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ হোসাইন (২৬) জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব মাইজদীপুর গ্রামের পাঁচানি বাড়ির মৃত মো.আবুল হাসেমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বড়দিন ও ইংরেজী নববর্ষকে ঘিরে বেগমগঞ্জের ফেনী টু চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকান এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নোয়াখালীগামী একাধিক বাসে তল্লাশি চালায়। ওই সময় সড়কে একটি মোটরসাইকেল দেখে তাদের সন্দেহ হয়। পরে মোটরসাইকেল চালককে আটক করে তল্লাশি করে ৩হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, গ্রেফতার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। একই সাথে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দেওয়া হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর