বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ
নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুরে গ্রেফতার নিখোঁজের এক বছর পর কিশোরী উদ্ধার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার,বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার ৮২ লাখ টাকা দুর্নীতির মামলায় শিক্ষক হাসান ইমামের সাজা দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি, পিপিএম পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম হিলচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগের পাহাড়, তদন্তের দাবি উল্লাপাড়ায় এক বৃদ্ধার লাশ উদ্ধার চট্রগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ

রাজশাহী প্রতিনিধি : / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ করেছে র‌্যাব-৫। সোমবার রাত ৩টার পরে রাজশাহী নগরীতে ও উপজেলার পুঠিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ২৪টি ককটেল জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
একই রাতে পৃথক অভিযান চালিয়ে রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিভিন্ন প্রকারের ৪০টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, ৪টি রামদা, ৫টি হাসুয়া, ৫টি ছুরি, ১৮টি কুড়াল সদৃশ টাঙ্গি ও ২টি হাতলযুক্ত হ্যামার ।
জব্দকৃত এসব দেশীয় অস্ত্র আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, ধারণা করা হচ্ছে এসব ককটেল ও দেশীয় অস্ত্র আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ত্রাস সৃষ্টি, বাধা প্রদান বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। এই ঘটনায় জড়িতদের চিহ্নিতকরণ ও গ্রেফতারের জন্য র‌্যাব-৫ তৎপরতা অব্যাহত রেখেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর