রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
নেছারাবাদে গলা কেটে যুবককে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার ঈদে বাসা ফাঁকা থাকলে থানায় রাখা যাবে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী: ডিএমপি কমিশনার সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল সলঙ্গায় আরিফ প্রি-ক্যাডেট স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাইভে এনসিপি নেতাকে জুতাপেটার হুমকি, জিমের সদস্যপদ স্থগিত মির্জা আব্বাসকে কাল সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন টিপু রায়গঞ্জে এএসআইকে পিটিয়ে আহত করার অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচন হবে ‘গণতান্ত্রিক উৎসব’, নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে বলে জানিয়েছেন উত্তরা আর্মি ক্যাম্পে দায়িত্বরত মেজর ইফতেখার হাসান। তিনি বলেছেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর উত্তরা ও আব্দুল্লাপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ টহল কার্যক্রম শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

মেজর ইফতেখার হাসান বলেন, দেশের আইন, সংবিধান ও রাষ্ট্রীয় নির্দেশনা অনুসরণ করে সেনাবাহিনী সব সময়ের মতো এবারও নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করবে। অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সর্বোচ্চ নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করা হবে।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত প্রস্তুতির কথা তুলে ধরে তিনি জানান, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারিতে রাখা হচ্ছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য নিয়মিত টহলের পাশাপাশি মোবাইল ও মোটরসাইকেল পেট্রোলিং পরিচালনা করা হবে।

এদিন রাজধানীর উত্তরা ও আব্দুল্লাপুর এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি সদস্যদের সমন্বয়ে একটি সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার উদ্দেশ্য ছিল জনমনে আস্থা সৃষ্টি করা এবং নির্বাচনকে একটি ‘গণতান্ত্রিক উৎসবে’ রূপ দিতে সহায়ক পরিবেশ নিশ্চিত করা।

সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থান ও মাঠপর্যায়ে সক্রিয় তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ ভোটাররা। সংশ্লিষ্টদের মতে, যৌথ বাহিনীর এই প্রস্তুতি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর